বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

ইজারার নামে চাঁদাবাজিকালে সেনা অভিযানে তিনজন আটক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে হাটবাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী।
রোববার (২৫ মে ২০২৫) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার লালপুর ইউনিয়নের উত্তর লালপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে উৎস (৩০), মৃত কামরুল ইসলামের ছেলে জনি ইসলাম (৩৪) ও জৌতদৈবকী গ্রামের মৃত তায়েবুর রহমানের ছেলে মোজ্জামেল হক (৪৫)।
জানা গেছে, অভিযুক্তরা বাজারের নির্ধারিত সীমানা ছাড়িয়ে (হাটবাজার পেরিফেরি) বিভিন্ন কোম্পানির পণ্যবাহী ট্রাকসহ আশপাশের স্থান ও দোকান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন। তারা বাজার ইজারার নামে কার্যত চাঁদাবাজি করতেন। অনেক সময় জাল রসিদ ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ জনগণ নানা হয়রানির শিকার হচ্ছিলেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.