শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মোছা. মরিয়ম মীম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের পালিদেহা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই গ্রামের বিদ্যুৎ হোসেনের মেয়ে।
উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পালিদেহা গ্রামের বিদ্যুৎ হোসেনের মেয়ে মোছা. মরিয়ম মীম (১০) নিজ বাড়ির পাশে সমবয়সী বাচ্চাদের সাথে স্থানীয় মো. আসলাম হোসেনের পুকুরে গোসল করার জন্য নামে। সাঁতার না জানাই এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। সহপাটিরা তাকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের দাদা আলাল উদ্দিন (৫৫) জানিয়েছেন, তার নাতনী মীম পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.