বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

ঈশ্বরদীতে মসজিদের ইমামের বাসায় দুর্ধর্ষ চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীতে এক মসজিদের ইমামের বাসায় চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে। স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপ, টেলিভিশনসহ আনুষঙ্গিক জিনিসপত্র লুট হয়েছে। ভূক্তভোগী ইমাম চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে দাবি করেছেন। রোববার গভীর রাতে ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেরশাহ রোড এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে। ঈশ্বরদীর আলহাজ মোড় জামে মসজিদের ইমাম ও খতিব মো. আবু সাঈদের বাসায় এ ঘটনা ঘটে ।

আবু সাঈদ জানান, শুক্রবার (৭ জুন) দুপুরে পরিবারসহ তিনি নাটোরের নিজ গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে যান। বাসায় তালা দেওয়া ছিল। রোববার সকাল ১০টার দিকে ফিরে এসে দেখেন বাসার মূল ফটকের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ঘরের আলমারি খোলা। আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রীসহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। চোরেরা বাসার পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং শয়নকরে দরজা ভেঙে চুরি করে বলে ইমাম জানিয়েছেন।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১ ভরি ২ আনা সোনার চাপমালা (মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা), ৬ আনার কানের দুল (মূল্য ৫৪ হাজার টাকা), ১ ভরির রুলী বালা (মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা), ৬ আনার দুটি সোনার আংটি (মূল্য ৫৪ হাজার টাকা), নগদ টাকা ৩ লাখ ৫০ হাজার টাকা, একটি এলজি ল্যাপটপ (মূল্য ৪৫ হাজার টাকা), ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি (মূল্য ৪০ হাজার টাকা), আসবাব ও পোশাকসহ আনুষঙ্গিক সামগ্রী (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা)।

চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে ইমাম আবু সাঈদ ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.