বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ভোক্তা অধিকারের অভিযানে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।


ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে মঙ্গলবার উপজেলার অমৃতপাড়া বাজারে অভিযান পরিচালনাকালে দেখা যায় ঘনচিনি (নিষিদ্ধ সোডিয়াম সাইক্লোমেট) মিশিয়ে আইসবার তৈরি ও সাধারণ ভোক্তাদের প্রতাড়িত করতে ভুয়া মোড়ক ব্যবহার করা হচ্ছে। সেই আইসবার বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারা অনুযায়ী নাজমুল সুপার আইসক্রিম নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করে জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.