বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সাড়ে ৩ বছরের এক শিশু ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে ‘নিজেরা করি’ নামের একটি ভূমিহীন সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির নেত্রী সাহারা বেগমের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের লালপুর-বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম, কর্মী রিনা মন্ডল, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, ভূমিহীন নেত্রী লিলি বেগম, বাপ্পি দাসসহ অন্যান্যরা।


এ সময় তারা অভিযোগ করে বলেন, মামলা হওয়ার পরেও তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আলী আকবর আসামিকে গ্রেপ্তার না করে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এতে ভুক্তভোগী পরিবারের ন্যায় বিচার পাওয়া নিয়ে তারা শঙ্কিত। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলছে। আসামীকে দ্রুত গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।


উল্লেখ্য, গত ১২ জুন ওই শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত প্রতিবেশি তামিম হোসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসক ও পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গত ১৯ জুন ২০২৫ ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুর মা (৪৩) উপজেলার চন্ডিগাছা গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে মো. তামিম হোসেন (১২) নামের এক কিশোরকে আসামী করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.