মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২ অক্টোবর ২০২৩) বেলা ৩টার দিকে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের পাটিকাবাড়ি লাল সাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা জানান, সোমবার দুপুর ৩ টার দিকে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের পাটিকাবাড়ি লাল সাঁকো এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বলেন, নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.