শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

আজিমনগর স্টেশনে ট্রেনের ইঞ্জিন বগি ফেলে যাওয়ার পর আবার নিয়ে গেল

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ঢাকা-রাজশাহীগামী আন্ত:নগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছন থেকে সব বগি খুলে বগি রেখে প্রায় ৪০০ গজ সামনে চলে যায়। ঘটনার আধা ঘন্টা পর ইঞ্জিনটি পুশ ব্যাক করে এনে পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করে ট্রেনটি আবারও রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল ১১টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহীগামী আন্ত:নগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১১টার দিকে আজিমনগর স্টেশন অতিক্রমকালে সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি বগি বিচ্ছিন্ন করে সামনে এগিয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর সাড়ে ১১টার দিকে ট্রেনটি আবারও রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে।


ট্রেনের যাত্রী শিক্ষার্থী মুক্তাদির আলম বলেন, আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বগি থেমে যায়। পরে যাত্রীরা খেয়াল করে দেখেন ট্রেনের ইঞ্জিন নেই, কেবল ১৫টি বগি পড়ে আছে। ইঞ্জিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেনের বগি রেখেই ইঞ্জিন চলে গেছে। কিছুক্ষণ পর আবার ইঞ্জিন এসে বগি নিয়ে রাজশাহী যাত্রা শুরু করে। তখন সাময়িক সময়ের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি খুলে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনটি বগি থেকে প্রায় ৪০০ গজ দূরে চলে যায়। প্রায় আধা ঘন্টা পর ইঞ্জিনটি ফিরে এসে আবার বগি নিয়ে রাজশাহীর দিকে যাত্রা করে।


বিষয়টি নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, সোমবার সকাল ১০টা ৫৭ মিনিটে আজিমনগর রেলওয়ে স্টেশন ভবন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন পাটিং হয়ে যায়। এই স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি নেই। পরে সাড়ে ১১টার দিকে ওই ইঞ্জিন এসে বগি লাগিয়ে আবার রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.