শনিবার | ১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনার রশিদ পাপ্পু বাউয়েট-ইউএমটি যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে স্কুল ছাত্রীর ধর্ষন চেষ্টার গ্লানি মোচনের আত্মহত্যার চেষ্টা ১৬৯ বছরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি

পুড়ে ছাই হয়ে গেছে খামারি আমানের স্বপ্ন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে আগুনে পুড়ে ৩টি গরু ও ৪টি ছাগল মারা গেছে। পুড়ে ছাই হয়ে গেছে খামারি আমানুল্লাহ আমানের স্বপ্ন।
সোমবার (১৪ জুলাই ২০২৫) ভোর রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
ক্ষতিগ্রস্ত খামারি আমানুল্লাহ আমান (৪০) বলেন, অনেক কষ্ট করে ৩টি গরু ও ৪টি ছাগলের একটি ছোট্ট খামার দিয়েছিলাম। সেগুলো বিক্রি করে বড় আকারে একটি খামার দেওয়ার স্বপ্ন ছিল। রোববার দিবাগত রাতে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে গোবরের লাকড়ি জ্বালিয়ে রেখেছিলাম। পরে দেখি আগুন ধরে গেছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। শেষ হয়ে গেছে আমার স্বপ্ন।


স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টা নিশ্চিত করে পাবনার ঈশ্বরদী ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মীর আমিরুল ইসলাম বলেন, মশা তাড়াতে জ্বালানো গোবরের লাকড়ি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে কিছু খড়কুটো ও রান্নার জ্বালানি ছিল। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, দ্রুত খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও টিন দেওয়া হবে। আবেদন পেলে আর্থিক সহায়তা করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.