শনিবার | ১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনার রশিদ পাপ্পু বাউয়েট-ইউএমটি যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে স্কুল ছাত্রীর ধর্ষন চেষ্টার গ্লানি মোচনের আত্মহত্যার চেষ্টা ১৬৯ বছরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি

ট্রাক ও মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ট্রাক ও মিনি ট্রাকের সংঘর্ষে শফি তালুকদার (৩৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ভোরে লালপুর-ঈশ্বরদী মহাসড়কের উপজেলার উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফি তালুকদার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নয়রশিপুর গ্রামের ছোরহাব তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ৩টার দিকে রাজশাহী হতে ফরিদপুরগামী আম বোঝাই মিনি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ঠ ১৩-১৪৮৩) উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী শাহাবুদ্দির বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঈশ্বরদী হতে লালপুর অভিমুখী) দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক মুখোমুখি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকের ভিতরে আটকে পড়েন আরোহী আম ব্যবসায়ী শফি তালুকদার।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শফি তালুকদারকে উদ্ধার করে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.