বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

পদ্মা নদীতে বালু মহালে সেনা অভিযান: মাথার খুলি, মাদক, পিস্তল, গুলিসহ আটক ২

ষ্টাফ রিপোর্টার:

ঈশ্বরদীর পদ্মা নদীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনটি পিস্তল, গুলি, মাথার খুলি, মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ দুজনকে আট করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর দিয়াড় বাহাদুরপুর মোল্লার চরে মোল্লা ট্রেডার্সের বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার বিষিয়টি নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলার সীমানায় মোল্লার চর থেকে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ সূত্র জানায়, নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে। এসময় নদীর দিয়াড় বাহাদুর মোল্লা ট্রেডার্সের বালু মহালে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ৪৮টি গুলি, মাথার খুলি, মাদক দ্রব্য ও নগদ ১২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বালু মহাল থেকে মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি নামে দুজনকে আটক করা হয়।
ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, আটককৃতরা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.