বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

নকল আইসক্রিম তৈরির অপরাধে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অন্য কোম্পানির পণ্যের নামে নকল পণ্য তৈরির অপরাধে দেশ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।


বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, অভিযানকালে বিএসটিআই এর অনুমোদন বিহীন ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও পানীয় উৎপাদন এবং অন্য কোম্পানির পণ্যের নামে নকল পণ্য তৈরির অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী দেশ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এ সময় নকল পণ্য সামগ্রী ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.