বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ী ও নেট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা মূল্যমানের ৫০টি চায়না রিং জাল, ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়াড়ী জাল ও প্রায় এক হাজার মিটার নেট জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
রোববার (৩ আগস্ট ২০২৫) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. মেহেদী হাসানের ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, অবৈধ ও নিষিদ্ধ চায়না রিং জাল, চায়না দুয়াড়ী ও নেট জাল ব্যবহারের কারণে মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা সবাইকে সচেতন থাকতে ও নিয়ম মেনে মৎস্য আহরণ করতে অনুরোধ জানাচ্ছি।


অপর দিকে একই দিনে দুপুরে উপজেলা স্টেডিয়ামের সামনে সেনাবাহিনীর চেকপোস্ট চলাকালে অবৈধভাবে মৎস্য আহরণের জন্য ব্যবহৃত জাল বহনকালে মো. চুন্নু শেখ নামে এক ব্যক্তি ৫০ টি চায়না রিং জালসহ ধরা পড়েন। আটককৃত জালের আনুমানিক মূল্য এক লাখ চার হাজার টাকা। পরবর্তীতে সেনাবাহিনী ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তা পোড়ানো হয়।
এ ঘটনায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থান স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলছেন, এ ধরনের অভিযান চলমান থাকলে অবৈধ জালের ব্যবহার কমবে ও মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.