সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু হয়েছে।
রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)। নাতি আল আমিন একই ইউনিয়নের পালিদেহা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রোববার দুপুরে মানু খাতুন নাতি আল আমিনকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফিরে আসায় স্বজনেরা খোঁজ করতে থাকেন। বিকেল সাড়ে ৩ টার দিকে পুকুরপাড়ে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে একই পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশ উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে নানী ও নাতি দুইজনের মৃত্যু হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.