শুক্রবার | ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবির।
রোববার (২৪ অগাস্ট ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলানয়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও পশ্চিম শাখা সভাপতি মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্র শিবির সভাপতি জাহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাবেদুল ইসলাম মনি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী লালপুর উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
অতিথিরা এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে লালপুর উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.