শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয়রা জাল টেনে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ন প্রকল্পের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
মৃত আব্দুল হান্নান উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও বিলমাড়িয়া গ্রামের মৃত আজা প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে যানা যায়, শুক্রবার সন্ধ্যায় আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ ধরতে যান আব্দুল হান্নান। আত্মীয়-স্বজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর কোথাও তার খোঁজ মেলেনি। শনিবার স্থানীয়রা জাল টেনে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.