বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

লালপুরে সরকারি রাস্তার মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে সরকারি রাস্তা থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন। অভিযুক্ত জিয়াউর রহমান একই গ্রামের হোসেন আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, নান্দরায়পুর এলাকার সরকারি রাস্তা থেকে অবৈধভাবে মাটি কেটে স্থানীয়ভাবে বিক্রি করছিলেন জিয়াউর রহমান। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার প্রমাণ পায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মাটি কাটার কিছু সরঞ্জাম জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জিয়াউর রহমানকে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন বলেন, “সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। কেউ অনুমতি ছাড়া সরকারি রাস্তা, ডহর বা নদী থেকে মাটি কাটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “অবৈধভাবে মাটি কাটা শুধু সরকারি সম্পদের ক্ষতি নয়, পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

 

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.