সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার

নারীর অগ্রযাত্রা ও দেশের সুরক্ষায় বিএনপির বিকল্প নেই – ফারজানা শারমিন পুতুল

রাশিদুল ইসলাম রাশেদ :
দেশের নারীরা যেমন পরিবার গঠনে অগ্রণী ভূমিকা রাখছেন, তেমনি দেশের রাজনৈতিক পরিবর্তনেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষার একমাত্র উপায় হলো বিএনপিকে ক্ষমতায় আনা।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ‘নারী জাগরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে—যেখানে নারী ও পুরুষ সমানভাবে দেশ গঠনে অবদান রাখবে। নারীরা যেমন সন্তানের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখেন, তেমনি রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও তারা হতে পারে সবচেয়ে বড় শক্তি।

ভবিষ্যৎ রাজনীতি ও উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে নারীরা এমন প্রজন্ম গড়ে তুলবে যারা হবে দেশের গর্ব, বোঝা নয়।”

উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা ঝর্নার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।

সমাবেশ শেষে নারী কর্মী ও সমর্থকদের বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.