বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

লালপুরে এক ছাত্র এক গাছ কর্মসূচি অনুষ্ঠিত

লালপুর প্রতিনিধি :

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মো. আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন ও উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে গভর্নিং বডির সভাপতি জনাব মো. আজিজুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় কলেজ প্রাঙ্গণ সবুজে মোড়া এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

 

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.