বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

ইউএনও’র উদ্যোগে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক হস্তান্তর

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম ভাওয়েল’ হস্তান্তর করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের পক্ষ হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসানের নিকট এসব অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি ঈশ্বরদী এলাকায় বেশ কয়েকটি সর্প দংশনের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় সংকট দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বিশেষ উদ্যোগে গ্রহন করে এসব অ্যান্টিভেনম সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মানুষের জীবন বাঁচাতে মানবিক দায়িত্বের অংশ হিসেবে এই অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেন সাপে কাটা কোনো রোগী না ফেরত যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.