শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

জামালপুরে চতুর্দশ হুমায়ূন উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণে জামালপুরে উৎসবমুখর আয়োজনে পালিত হয়েছে “চতুর্দশ হুমায়ূন উৎসব ২০২৫”। শনিবার (৮ নভেম্বর, ২০২৫) রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘দল বেঁধে চলি’ ও হুমায়ূন উৎসব উদযাপন পরিষদ জামালপুরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও ‘দল বেঁধে চলি’ সংগঠনের চেয়ারম্যান হিমাশ আল মহান্নাভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম।
বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, বাংলা বিভাগের অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, জাহেদা সফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জয়শ্রী ঘোষ, এবং সরিয়াবাড়ি গভর্নমেন্ট পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।
বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ কেবল একজন লেখকই নন, তিনি ছিলেন বাঙালির আবেগ, সংস্কৃতি ও কল্পনার এক অনন্য স্রষ্টা। তাঁর সহজ-সরল লেখনী বাঙালি পাঠকদের বইপ্রেমী করে তুলেছে। তাঁর সৃষ্ট চরিত্র ও গল্প আমাদের জীবনের হাসি-কান্না, আশা-নিরাশার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, “এই উৎসব হুমায়ূন আহমেদের স্মৃতিচারণের পাশাপাশি তাঁর মানবিক সাহিত্যচেতনা ও তারুণ্যের অনুপ্রেরণাকে নতুনভাবে জাগিয়ে তোলার প্রচেষ্টা।”
অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। মনোমুগ্ধকর শিল্পানুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে চতুর্দশ হুমায়ূন উৎসবের।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.