বুধবার | ২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নাটোরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি :

নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে  ৭০০ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর, ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া মোড়ে উত্তরা ফিলিং স্টেশনের সামনে  ডিবির নিয়মিত টহলের সময় তাকে আটক করা হয়।
আটক বেলাল হোসেন (২৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সরিষাবাদ গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০০টি নিষিদ্ধ  ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় তার সহযোগী রনি আহম্মেদ রনি (৩৬) নামের আরও একজন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি। রনি নাটোর সদর উপজেলার কানাইখালি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
এ ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.