মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে নাটোরের লালপুরে দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। এতে হাসপাতালের সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে “মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ” এর ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও গ্রেড উন্নয়ন বাস্তবায়ন না হওয়ায় তারা পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি ও পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সম্পাদনা : রাশেদুল ইসলাম রাশেদ/ উপ-সম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /৩০-৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.