বুধবার | ১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

নাটোর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
সোমবার (১লা ডিসেম্বর, ২০২৫) জেলা পুলিশের আয়োজনে সভাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবমুখর, নিরাপদ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গতকাল (৩০ নভেম্বর, ২০২৫) পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নাটোর জেলা পুলিশে যোগদান করেন। পরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলমের নিকট থেকে জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়।
পরে তিনি জেলা প্রশাসক আসমা শাহীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/প্রাপ্তি প্রসঙ্গ /০১-০৭

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.