সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের পুরস্কার বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে সঞ্চয় আদায়, ঋণ আদায় ও ঋণ বিতরণে সফলতা অর্জনকারী পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর ২০২৩) উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয়ে ইউএনও শামীমা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকার, ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহিদ হাসান প্রমুখ।
সফলতা অর্জনকারী কর্মীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আকতারুজ্জামান মিল্টন, দ্বিতীয় স্থান অর্জন করেন বিশ্বজিৎ কুন্ডু এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন জনাব সেলিনা আক্তার ও আতিকুল ইসলাম। ভাল কাজের স্বীকৃতি স্বরূপ তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.