শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

মেট্রোরেলে দাঁড়িয়ে গন্তব্যস্থলে সরিষাবাড়ী পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক।।
মেট্রোরেলের সম্পূর্ণ অংশ উদ্বোধনের পর ভিড় সামলে দাঁড়িয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালেন জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিন।
রোববার (৫ নভেম্বর ২০২৩) রাজধানী ঢাকার ফার্মগেইট হতে সচিবালয় পর্যন্ত সাধারণ যাত্রীর কাতারে দাঁড়িয়ে মেট্রোরেলের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌছান তিনি।
মেট্রোরেল যাত্রার অভিজ্ঞতা জানিয়ে মেয়র মো. মনির উদ্দিন বলেন, আওয়ামী সরকারের আমলে সারাদেশের যে উন্নয়ন হয়েছে মেট্রোরেল হলো আরেকটি মাইলফলক অর্জন। আমরা অনেক কিছুই দেখেনি, যা শেখ হাসিনা তাঁর উন্নয়নের মাধ্যমে এই দেশের মানুষকে দেখালেন। এই অর্জন শুধুমাত্র শেখ হাসিনার একার নয়, এই অর্জন পুরো দেশবাসীর। দেশের মানুষ আজ শেখ হাসিনার পাশে ছিল বলেই আজ আমরা পদ্মাসেতু, মেট্রোরেলের মতো উন্নয়ন নিজ চোখে দেখতে পারছি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.