শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

খালেদা জিয়ার দোয়া নিতে চাওয়া হাদী গুলিবিদ্ধ হয়ে একই হাসপাতালে ভর্তি

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁর দোয়া নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সেই ইচ্ছা এখনও পূরণ হয়নি। তবে কাকতালীয়ভাবে এখন দুজনই একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরে নানা জটিল অসুস্থতায় ভুগছেন। শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা দেখা দেওয়ায় গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে।

গত ২৮ নভেম্বর নিজের ব্যক্তিগত অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ওসমান হাদি। সেখানে তিনি লিখেছিলেন, ‘কোনোদিন কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা হয়নি। ছোটবেলা থেকে একটাই ইচ্ছা— বেগম জিয়া যেন পরম মমতায় আমার মাথায় হাত রেখে একটু দোয়া করেন। আল্লাহ ওনাকে রহম করুন।’

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছু জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ / উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ / ১২-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.