বুধবার | ২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

নাটোরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অনুমোদনহীন একটি ইটভাটা ভেঙে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়নের কুজিপুকুর এলাকায় এম.এস.এস নামের ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় লালপুর উপজেলার এবি ইউনিয়নের অনুমোদনহীন এম.এস.এস. ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাটার স্বত্বাধিকারী অলিউর ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, লালপুর থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ / উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.