বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল

এনপিসিবিএল-এর ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের চিকিৎসাসেবা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

রূপপুর এলাকার স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রূপপুর হাই স্কুল মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে রূপপুর এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে নারীর সংখ্যাই ছিল বেশি। পাশাপাশি শিশু, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। এতে সভাপতিত্ব করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক ড. খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

প্রধান অতিথির বক্তব্যে ড. জায়েদুল হাসান বলেন, রূপপুর প্রকল্পে একটি আধুনিক মানের মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে, যেখানে প্রকল্পে কর্মরতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্যও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়—এটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় জনগণের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.