মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো অটোভ্যান যাত্রীর

নিজস্ব প্রতিবেদক ।।  লালপুরে ব্যাটারি চালিত অটোভ্যান ও গরুবাহী ভুটভুটি নসিমনগাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার তোফাকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোভ্যান যাত্রীর নাম মোঃ রাব্বি হোসেন (২২)। সে লালপুর উপজেলার বড় ময়না গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়, হাসপাতাল ও লালপুর থানা সূত্রে জানা যায়, গোপালপুর থেকে একটি ব্যাটারি চালিত অটোভ্যান বড় ময়নার দিকে যাওয়ার পথে তোফাকাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি ভুটভুটি নসিমনগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোভ্যান গাড়ীর যাত্রী রাব্বি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর গরু বহনকারী ভুটভুটি নসিমন গাড়িসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনায়:আ.স/প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.