
নিজস্ব প্রতিবেদক।।দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ৭১ টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজকে সভাপতি ও দৈনিক আজকের দর্পণ এর ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ঈশ্বরদীর আড্ডাখানা ক্যাফে, রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার নতুন কমিটির ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠিক সম্পাদক ও পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ।
বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং নবগঠিত ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, উত্তরজনতা পত্রিকার সম্পাদক শাহিদুল হাসান ববি সরদার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ডিডিপি চেয়ারম্যান ও সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা, বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সহ সভাপতি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা প্রমুখ।
