বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৯ মাঘ, ১৪৩২

প্রথম ভোট : ‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক।’

প্রথম ভোট : ‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক।’
নাটোর প্রতিনিধি :
‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক। দেশের নেতা নির্বাচনে আমার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ।’
এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত কন্ঠে কথাগুলো বলেন সাদমান হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ৮টায় নাটোর শহরের কানাইখালি এলাকার মছিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
সাদমান হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। তিনি বলেন, জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে বাসে অনেক কষ্ট করে নাটোরে এসেছি। প্রথম ভোট দেওয়ার কথা ভাবতে ভাবতে নির্ঘুম রাত কাটিয়েছি। সকালে উঠে সাংবাদিক আব্বুর (এডভোকেট মুক্তার হোসেন) সাথে ভোট কেন্দ্রে গেছি। সরাসরি বুথে ঢোকার সুযোগ থাকলেও যায়নি। অন্যদের সাথে লাইনে দাঁড়িয়ে বুথে ঢুকেছি। ভোটার তালিকায় নিজের ছবি দেখে বেশ ভাল লাগলো। ব্যালটপেপার ভাঁজ করা শিখে নিয়ে গোপন কক্ষে নিজের পছন্দের জায়গায় ভোট দিয়েছি। সবমিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা।
তিনি আরও জানান, আমার কাছে কেউ ভোট চাননি। আমি আমার পছন্দমতো সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের লোকজনও কেউ কোন প্রার্থীকে ভোট দিতে বলেননি।
ভোট দেওয়ার পর এই তরুণ ভোটার বলেন, ‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক। দেশের নেতা নির্বাচনে আমার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ।’

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.