বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করলেন পুতুল নির্বাচনী আচরণে পারস্পরিক ভদ্রতাবোধ গণতন্ত্রের শক্তি ভোটারদের উৎসব মুখর পরিবেশ: প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান প্রথম ভোট : ‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক।’

শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা

জামালপুর প্রতিনিধি :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন-‘মানুষের মধ্যে যে আলো জ্বলে ওঠে, মৃত্যুও তাকে নিভাতে পারে না’। তেমনি আলোর একজন ধারক ও বাহক বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক শহীদুর রহমান খান সম্পর্কে স্মৃতিচারণ করেন তার সহধর্মিনী মেহেরুন্নেসা খান, বড় ভাই রফিকুর রহমান খান বাদশা মাস্টার, সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাসান মাসুদ, অধ্যাপক মাসুম আলম খান, লেখক ও গবেষক অধ্যাপক ড. সুধাময় দাস, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জামালপুর ডায়বেটিক হাসপাতালের কার্যকরী কমিটির সহ-সভাপতি ড. জাহিদ হোসেন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সরকারি জাহিদা সফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জয়শ্রী ঘোষ, জামালপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আলী জহির খালেক-উজ-জামান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোকেট শামীম আরা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রফিকুল বারী। অধ্যাপক শহিদুর রহমান খানের জীবনী পাঠ করেন নাগরিক স্মরণসভা কমিটির আহ্বায়ক জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি পরিচালক উৎপল কান্তি ধর । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুজ্জামান স্বাধীন।
অনুষ্ঠানটির জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শহিদুর রহমান খান স্যার আমাদের মাঝে শারীরিকভাবে নেই কিন্তু তার চিন্তা, আদর্শ ও শিক্ষা আজীবন বেঁচে থাকবে আমাদের মননে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.