
নিজস্ব প্রতিবেদক।। লালপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ মার্চ লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাঃ ড. মীর নূরুল ইসলাম।
উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি এড. মাসুদ রানা, সাবেক সেক্রেটারি মাওঃ সাজ্জাদুর রহমান, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওঃ হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির কামরুজ্জামান চঞ্চল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মহসিন আলম, ইউনিয়ন আমির সেক্রেটারি বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনায় : আ.স/ প্রতিবেদন: একে আজাদ সেন্টু।