সোমবার | ১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২

নওপাজেকো লিমিটেডের ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (নওপাজেকো) সিএসআর কার্যক্রমের আওতায় কুষ্টিয়ার ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার ৩ শ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ) মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী/ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. গাজী আশিক বাহার বলেন, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এটি একটি মহতি উদ্যোগ। সংশ্লিষ্ট সকলকে এ কার্যক্রম গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো. রবিউল আওয়াল বলেন, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্যারের একান্ত আন্তরিকতায় কোম্পানির সিএসআর কার্যক্রমের আওতায় বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের ৩ শ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
নওপাজেকো বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশ্ববর্তী এলাকার অসহায় ও দরিদ্র জনবলকে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে আসছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.