বুধবার | ১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আন্তরিক ও মানবিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইউএনও মহোদয়ের সহধর্মিনী হুমায়রা তাসনিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ মাস্টার, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, প্রবাসী আব্দুল মালেক মিন্টুর ছোট বোন লুৎফন্নেছা হিরা। এ ছাড়াও স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েচের সহযোগিতায় আয়োজিত হয় ইফতার মাহফিল। যা অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে আনন্দ, আত্মবিশ্বাস এবং শিক্ষা গ্রহণে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.