মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

চালককে বেঁধে রেখে ভ্যান ছিনতাই

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মো. বাদশা আলী (৩০) নামে চালককে বেঁধে রেখে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তারা।
বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রহিমপুর গ্রামে পাগলা বিলে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা রাতে মো. বাদশা আলী শ্বশুর বাড়ি চকবাদকয়া গ্রাম থেকে নিজ বাড়ি রহিমপুরে একাই নিজস্ব ভ্যান নিয়ে ফিরছিলেন। পথে পাগলার বিল নামক স্থানে অজ্ঞাত ৪ থেকে ৫ জন অজ্ঞাত যুবক পথ রোধ করে। তাকে গাছের সাথে বেঁধে রেখে অটোচার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। পরে ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.