
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সেবা প্রদানে গাফিলতির অভিযোগে সাদিয়া ফিলিং স্টেশনে জরিমানা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল ২০২৬) উপজেলার কদিমচিলান ইউনিয়নের
সেবা প্রদানে গাফিলতির অভিযোগে সাদিয়া ফিলিং স্টেশনে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদিয়া ফিলিং স্টেশনে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যথাযথ সেবা প্রদানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের গাফিলতির প্রমান পাওয়া যায়। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা ভঙ্গের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গোপালপুর ফিলিং স্টেশন সরেজমিন পরিদর্শন করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারনে ৩ টি মামলায় ৯০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।