শুক্রবার | ১০ এপ্রিল, ২০২৬ | ২৭ চৈত্র, ১৪৩২
বড়াইগ্রাম ( নাটোর) প্রতিনিধিনাটোরের বড়াইগ্রামের সনাতন ধর্মাবলম্বী এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টা অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রী আতহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জোনাইল মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে স্কুল ছাত্রীকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়, বাবার সাথে জোনাইল বাজারে গিয়ে ছিল ঐ স্কুল ছাত্রী। একা বাড়িতে যাওয়ার সময় জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌছালে কোরবান আলীর ছেলে হৃদয় হোসেন (১৮) স্কুল ছাত্রীকে কাধে তুলে নিয়ে পাশে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই স্কুল ছাত্রী চিৎকার দিলে একজন এগিয়ে আসলে ছেড়ে দেয় হৃদয় হোসেন। স্কুল ছাত্রী দৌড়ে বাড়িতে যাওয়ার পথে আবারও পথ রোধ করে ধর্ষনের চেষ্টা করে হৃদয় হোসেন। পরে স্থানীয় ব্যাক্তিরা এগিয়ে আসলে কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।স্কুল ছাত্রী বাবা বলেন, এই ঘটনা কাউকে জানালে আমাকে ও আমার স্ত্রীকে হত্যা করার হুমকি দেয় হৃদয় হোসেন। নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি এই ঘটনার বিচার চাই।হৃদয় হোসেনের বাবা কোরবান আলী বলেন, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার ছেলে এই ধরনের কোন ঘটনা ঘটায় নাই।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রেয়েছে।