বৃহস্পতিবার | ৯ এপ্রিল, ২০২৬ | ২৬ চৈত্র, ১৪৩২

একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনার রশিদ পাপ্পু

নিজস্ব প্রতিবেদক :
একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনার রশিদ পাপ্পু। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলের তৃণমূল থেকে রাজনীতির সাথে জড়িত হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন। একজন শিক্ষক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমান উপজেলা বিএনপির কর্ণধার হিসেবে সর্বস্তরে তাঁর বিচরণ লক্ষ্য করা যায়।
নাটোরের লালপুর উপজেলা পরিষদের চতুর্থ নির্বাচনে (১৭/০৪/২০১৪-২১/০৪/২০১৯) চেয়ারম্যান নির্বাচিত হন মো. হারুনার রশিদ পাপ্পু। তিনি পদ্মা নদীগর্ভে বিলীন লালপুর উপজেলার নিমতলী গ্রামে ১৯৭০ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা মরহুম তোফাজ্জল হোসেন ও মাতা মরহুম হামিদা বেগম। স্ত্রী সালমা খাতুন পলি। তাঁদের সন্তান খালেদ বিন হারুন রা’দ ও আব্দুল হামিদ।


তিনি নীমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে এসএসসি, দৌলতপুর কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি এবং ঢাকা আইডিয়াল কলেজ (সেন্ট্রাল রোড) থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৬ সালের ১৪ জুলাই লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করে কর্মরত আছেন। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত কাপ-পিরিচ প্রতীক নিয়ে লালপুর উপজেলা পরিষদের চতুর্থ চেয়ারম্যান নির্বাচিত হন।


তিনি ১৯৮৬ সালে লালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৮ সালে থানা ছাত্রদলের সহসভাপতি, ১৯৯০ সালে থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, ১৯৯৬ সালে নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি, ২০০৩ সালে থানা ছাত্রদলের আহবায়ক ও পরে সভাপতি, ২০০৮ সালে থানা যুবদলের সভাপতি, ২০১৪ সালে থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব, ২০১৬ সালে থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ২৩/১০/২০২১ থেকে ০৯/০২/২০২৫ লালপুর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০১-২০০৭ সাল পর্যন্ত ৩১ বছর বয়সে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সফলভাবে দায়িত্ব পালন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.