শুক্রবার | ১০ এপ্রিল, ২০২৬ | ২৭ চৈত্র, ১৪৩২

উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। নাটোরের লালপুরে উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামশুল ইসলামের সভাপতিত্বে ও মওলানা শিক্ষক ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের ব্যবস্থাপনা সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক আলাউদ্দিন জালাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হায়দার আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি আরজ আলী, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল মোল্লা।


প্রধান অতিথি আলাউদ্দিন জালাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে বড় হতে হলে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেম। তোমরা ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে-এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরো বলেন সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে পড়াশোনা করলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে থাকার পরামর্শও দেন তিনি।
প্রধান বক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো এসএসসি পরীক্ষা। তোমাদের সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাসই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি। নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে তোমরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জিল্লুর রহমান, আব্দুর রহমান, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.