শনিবার | ১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২

শিরোনাম
ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনার রশিদ পাপ্পু বাউয়েট-ইউএমটি যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে স্কুল ছাত্রীর ধর্ষন চেষ্টার গ্লানি মোচনের আত্মহত্যার চেষ্টা

লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা

নিজস্ব প্রতিবেদক।।
মাদক, ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকিংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নাটোরের লালপুর উপজেলা জুড়ে জোরদার করা হয়েছে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর এলাকার সুইপার কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ।
অভিযান চলাকালে অবৈধ মাদকদ্রব্য (বাংলা মদ) সেবনরত অবস্থায় ৬ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আটককৃত প্রত্যেককে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকর করার জন্য তাদের নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসা, মাদক সেবন, সাইবার অপরাধ, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে লালপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

সম্পাদনায়: আ.স/প্রতিবেদন: এ.কে আজাদ সেন্টু

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.