শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

বড়াইগ্রামে পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১১/০৭/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রামে পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার মৌখাড়া বাজারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নাটোর শাখার ব্যবস্থাপক বিশারত আলী। সভায় বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক সরকার, ব্যবসায়ী ইদ্রিস আলী, ব্যাংকের নাটোর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মশিউর রহমান আকন্দ, মৌখাড়া সেল্ফ সার্ভিস সেন্টারের কাস্টমার সার্ভিস এসোসিয়েট মৌসুমী আক্তার, তুষার হোসেন ও রকিবুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথের উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষ্যে ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভায় নাটোর শাখা ব্যবস্থাপক বলেন, সরকার ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর কোড, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে আর্থিক লেনদেন করতে পারছেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে মুক্ত হচ্ছে।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.