বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোর পবিসের বার্ষিক সাধারণ সভা

নাটোর প্রতিনিধি :
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ২০২৩) বড়াইগ্রামের বনপাড়ায় সমিতির সদরদপ্তর চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুায়ন বোর্ডের উপ-পরিচালক এনামুল হক।
সমিতি বোর্ডের সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোমিনুল ইসলাম। গ্রাহকের প্রশ্নের উত্তর দেন ডিজিএম (কারিগরি) প্রকৌশলী জাহাঙ্গীর আলম। পল্লী বিদ্যুতায়ন বোর্ডর চেয়ারম্যান সেলিম উদ্দিনের বাণী পাঠ করেন মাঠ গবেষনা কর্মকর্তা শাহজালাল আহম্মেদ।
সভায় সমিতি বোর্ড পরিচালনায় আগামী ১ বছরের জন্য ওয়াছেক আলী সোনার সভাপতি ও আশরাফুল ইসলাম সম্পাদক নির্বাচিত হন । এছাড়া সহসভাপতি সোহরাব হোসেন ও কোষাধক্ষ্য শিউলি রানী মৈত্র নির্বাচিত হন।
সমিতি সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করে প্রায় ৪২ বছরের ব্যবধানে সেবামূলক এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলার সাতটি পৌরসভার ৭১৫টি গ্রামে ৪ হাজার ৫৮ দশমিক ৭২১ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণের মাধ্যমে এ পর্যন্ত ৪ লাখ ১৪ হাজার ২৯৫ জন আবাসিক ও অনাবাসিক গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করেছে।
যার মাধ্যমে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধিসহ ১ লাখ ১৫ হাজার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিন হাজার ৬৩০টি সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ প্রদানের ফলে ৫৩ হাজার ৬৮০ একর জমি সেচ সুবিধা পাচ্ছে। ফলে শুধু বোরো মৌসুমে এক লাখ ৫৪ হাজার ৫৩৬ টন অতিরিক্ত ফসল উৎপাদন হচ্ছে। এভাবে সমিতি এ এলাকার ছয়টি উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.