| |

বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম (এবিএ মার্কেটিং)
নাটোরে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার, বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, মহুয়া নূর কচি, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, প্রিন্সিপ্যাল মোঃ মোয়াজ্জেম হোসাইন, সাংবাদিক আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের কর্মকান্ড বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.