| |

বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা।

গোপনসুত্রে খবর পেয়ে বুধবার সেখানে অভিযান পরিচালনা করে জব্দকৃত মৎস্য নিধনের নিষিদ্ধ জালগুলো মোবাইল কোর্টে পুড়িয়ে ফেলা হয়। মোবাইল কোট পরিচালনা করেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী ও সহকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোবাশ্বির হোসেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.