| |

বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে (৪৮) প্রেফতার করেছে পুলিশ। তিনি বনপাড়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত আজাহার আলী মোল্লার পুত্র।
স্থানীয় ও পুলিশী সুত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মোল্লাকে বৃস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বনপাড়া সরকারি মহিলা কলেজ থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনি কার্যক্রম সম্পন্ন করে তাঁকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.