| |

শিরোনাম
নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ লালপুরে চালু হচ্ছে ‘ফিউচার মাইন্ড স্কুল’ বড়াইগ্রামে জমির বিক্রি না করায় বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ শীতের পরশে জেগে উঠছে খেজুরগাছ, লালপুরে গুড়ে ৬৪ কোটি টাকার সম্ভাবনা লালপুরে বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ শান্তিপূর্ণভাবে দুর্গাপ্রতিমা বিসর্জন লালপুর বনাম বগুড়া দলের প্রীতি ফুটবল ম্যাচ প্রত্যেকে নিজের ধর্মীয় উৎসব উৎসাহের মধ্য দিয়ে পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুর বাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন উপলক্ষে আজিমুশশান মিলাদ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​গত ২১ অক্টোবর (বুধবার) লালপুর বাজারস্থ খলিফা গোলাম মোস্তফার বাসভবনে এই আধ্যাত্মিক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তির বার্তা এবং সুফিবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া করা হয়।

​উদ্বোধনী বক্তব্য ও নসীহতে —
আওলাদে রাসুল (দঃ) শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী বলেন—সুফিবাদ ও মাইজভান্ডারী দর্শন হলো মানবতা, শান্তি ও আত্মশুদ্ধির মূল চাবিকাঠি। সমাজে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি যুবসমাজকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে খাঁটি খোদাপ্রেম ও রাসুলপ্রেমের চর্চা বাড়াতে হবে। খানকা শরীফসমূহ জিকির ও সুফি দর্শনের আলো ছড়িয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

​​প্রধান অতিথির সমাপনী বাণী ও দোয়া—
​শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-মাইজভান্ডারী বলেন—
“অভাব-অনটন ও মানসিক অস্থিরতায় জর্জরিত বর্তমান বিশ্বে আত্মার প্রশান্তি লাভের একমাত্র পথ হলো আল্লাহ ও তাঁর রাসুলের জিকির। এই খানকা শরীফ যেন এলাকার ধর্মপ্রাণ মানুষদের জন্য সুফিবাদী আদর্শের মিলনমেলা এবং আত্মশুদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে—এই কামনাই করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দঃ) শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী (ম.জি.আ.)।
​
মাহফিলে প্রধান আলোচক হিসেবে মূল্যবান তকরির পেশ করেন মুফতী মাকসুদুর রহমান আল-মাইজভান্ডারী। এছাড়া মনোমুগ্ধকর শানে মোস্তফা (দঃ) ও মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন শায়ের মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খলিফা জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম আল-মাইজভান্ডারী, খাদেম শরিফুল ইসলাম আল-মাইজভান্ডারী, খলিফা শাহ মুহাম্মদ মশিউর রহমান আল-মাইজভান্ডারী, খলিফা আব্দুল কাদের আল-মাইজভান্ডারী, মুহাম্মদ আজহারুল ইসলাম এবং মুহাম্মদ জামাল ভান্ডারী।

​এছাড়াও আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, মইনীয়া যুব ফোরামের সদস্য এবং এলাকার সর্বস্তরের ভক্ত-আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।

​মাহফিল শেষে মিলাদ-কিয়াম ও জিকির পরিচালনা করা হয়।

মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন — মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর — শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম.জি.আ)।

মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের জনতার মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.