
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের নিবন্ধন-পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) উপজেলার একটি রেস্টুরেন্টে সভায় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং জেনাসের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্থার সভাপতি হাসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন-এর চলমান কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণে সংস্থাটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সংস্থার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
উন্মুক্ত আলোচনায় উপস্থিত সাংবাদিকবৃন্দ সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও টেকসই করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। তারা সংস্থার উন্নয়নমূলক উদ্যোগের তথ্য প্রচার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেনাসের প্রতিনিধিবৃন্দ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তারা জানান, স্থানীয় সাংবাদিক, সুধীসমাজ, স্বেচ্ছাসেবক ও উন্নয়নকর্মীদের সমন্বিত সহযোগিতায় একটি মানবিক, সচেতন ও উন্নত সমাজ গঠনে জেনাস নিরলসভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভাটি পারস্পরিক মতবিনিময়, সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাপ্ত হয়।