বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

ডা. আহমেদ রিজভী :
নাটোরের লালপুরে এসএসসি ব্যাচ ২০২২ ও ব্যাচ ২০২১ এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৪।
রোববার (৩ ডিসেম্বর ২০২৩) উপজেলার লালপুর ডিগ্রি কলেজ মাঠে খেলায় ১৫ রানে এসএসসি ব্যাচ ২০২২, জয় লাভ করে।
ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর এডিশনাল ডিআইজি মো. আলমগীর কবির পরাগ, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনেস্থেসিয়া বিভাগের জুনিয়র কনসাল্টেন্ট ডা. মমতাজুল হাসান শিমুল, লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফিরোজ হোসেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা লালপুরের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, টেপ টেনিস বলে খেলার পাশাপাশি কাঠের সেটের বলে খেলার উপর গুরুত্ব দেন। আগামীতে জাতীয় পর্যায়ে খেলতে পারে সে আশায় বিভিন্ন মাঠে নেট প্রাকটিস শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।
এবারের আসরের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এসএসবি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৪-এ পদার্পন করেছে। যার প্রথম পর্ব শুরু হয়েছিল ২০২০ সালে। উপজেলার যেকোন স্কুলে অধ্যায়নরত ও এসএসসি পরীক্ষার্থী ওই বছরের খেলোয়াড় হতে পারবে। সিজন ৪-এ ব্যাচ ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২ অংশগ্রহন করছে। প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলে চারটি দল সেমিফাইনালে অংশ নেবে। তারপর সেমিফাইনালে বিজয়ী দল ফাইনালে অংশ নেবে। গত তিন আসরের চ্যাম্পিয়ন দল হল যথাক্রমে ব্যাচ ১৫, ১৭, ১৫ এবং রানার আপ যথাক্রমে ব্যাচ ১৭, ১৯, ১৭।
খেলাটি বিগত ৩ আসরের ন্যায় এবারও সর্বাত্মকভাবে সফল করতে কাজ করে যাচ্ছেন খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, স্বেচ্ছাসেবী হিসবে কাজ করছেন নতুন প্রজন্মের জনপ্রিয় ও দক্ষ ক্রিকেটার আরাফাত লিপু, পাশাপাশি রনি, খালেদ, বাধন, রিদয়, সাগর, আরিফ নাইম,মাহী, মিজান প্রমুখ।

* ডা. আহমেদ রিজভী: সহকারী রেজিস্টার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,রাজশাহী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.