বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

নাটোর-১ আসন: মৃত ভোটারের স্বাক্ষর দেওয়ায় মনোনয়ন বাতিল

নাটোর প্রতিনিধি :
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর দেওয়ায় নৌকার বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কর্ণেল (অব.) মো. রমজান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরও ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে নৌকার বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র ৪ জনসহ ৯ প্রার্থী লড়বেন।
সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল করেন।
কর্ণেল (অব.) মো. রমজান আলী সরকার নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বঙ্গবন্ধু প্রবীণ জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. রমজান আলী সরকার ভোটার তালিকায় ৭৪১ নম্বরে একজন মৃত ভোটারের (ব্যক্তির) স্বাক্ষর জমা দিয়েছেন। নির্বাচন কমিশন থেকে পাঠানো ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য ১০ জনের ছক পাঠিয়েছেন। যা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্তে একজন মৃত ভোটারের স্বাক্ষর পাওয়া গেছে। পরবর্তীতে ওই ভোটারের বাড়িতে গিয়ে পূণরায় তদন্ত করা হয়। সেখানে ওই ব্যক্তির স্ত্রী লিখিত দিয়েছেন, তাঁর স্বামী এক বছর আগে (১৪/১১/২০২২) মৃত্যুবরণ করেছেন। এ প্রেক্ষিতে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়াও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির (ভোটার স্বাক্ষর জাল ও ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে একটি মামলার তথ্য সংযুক্ত নেই), জাসদের (ইনু) মো. মোয়াজ্জেম হোসেন (ঋণ খেলাপি), স্বতন্ত্র গ্রাম পুলিশ মো. এস্কেন আলী (১ শতাংশ ভোটার সংখ্যা ছিল ৩৪৯৪ জন। কিন্তু মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা) এবং এডভোকেট সায়েদুল হকের (ভোটারের স্বাক্ষর জাল) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মো. রমজান আলী সরকার ভোটার তালিকায় অসাবধানতায় মৃত ব্যক্তির নাম চলে এসেছে। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।
এ আসনে লড়বেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল; প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ; তাঁর ভাতিজা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর; জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান; জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়। এছাড়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন; জাসদের (স্বতন্ত্র) মো. জামাল উদ্দিন ফারুক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. লিয়াকত আলী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.